প্রজেক্টরে ছবি আসে না বা “No Signal” দেখায়? নিজে করার ৭টি পরীক্ষা
প্রজেক্টর চালু হচ্ছে, ফ্যান ঘুরছে, কিন্তু পর্দায় ল্যাপটপের ছবি আসছে না — শুধু “No Signal” বা নীল/কালো পর্দা। অনেক সময় সমস্যাটা প্রজেক্টরে নয়, বরং তার, ইনপুট বা কম্পিউটারের সেটিংয়ে। মেরামতে পাঠানোর আগে নিচের পরীক্ষাগুলো একে একে করে দেখুন।
১. সঠিক ইনপুট সোর্স বেছে নিন
রিমোট বা প্রজেক্টরের Source / Input বোতাম চেপে যে পোর্টে তার লাগিয়েছেন (HDMI 1, HDMI 2, Computer/VGA) সেটি বেছে নিন। অনেক প্রজেক্টর নিজে থেকে সোর্স খোঁজে না।
২. তার ও পোর্ট পরীক্ষা করুন
HDMI বা VGA তার দুই প্রান্তেই শক্ত করে লাগান। অন্য একটি তার দিয়ে চেষ্টা করুন — নষ্ট বা খুব লম্বা সস্তা তার “No Signal”-এর খুব সাধারণ কারণ। কনভার্টার (USB-C থেকে HDMI ইত্যাদি) ব্যবহার করলে সেটিও বদলে দেখুন।
৩. ল্যাপটপের ডিসপ্লে আউটপুট চালু করুন
Windows ল্যাপটপে Windows + P চেপে “Duplicate” বা “Extend” বেছে নিন। পুরনো ল্যাপটপে Fn + F4/F5/F8 (মডেলভেদে) চাপতে হয়। Mac-এ System Settings → Displays থেকে দেখুন।
৪. রেজোলিউশন কমিয়ে দেখুন
ল্যাপটপের রেজোলিউশন বা রিফ্রেশ রেট প্রজেক্টর সমর্থন না করলে ছবি আসে না। রেজোলিউশন 1024×768 বা 1280×720-এ নামিয়ে আবার দেখুন।
৫. অন্য একটি ডিভাইস লাগান
অন্য ল্যাপটপ, ডিভিডি প্লেয়ার বা টিভি বক্স লাগিয়ে দেখুন। অন্য ডিভাইসে ছবি এলে সমস্যা আপনার কম্পিউটারে; কোনো ডিভাইসেই না এলে সমস্যা সম্ভবত প্রজেক্টরে।
৬. প্রজেক্টরের নিজের মেনু আসে কিনা দেখুন
রিমোটের Menu বোতাম চাপুন। মেনু পর্দায় এলে ল্যাম্প, অপটিক্স ও প্যানেল ঠিক আছে — সমস্যা ইনপুট অংশে (পোর্ট বা ইনপুট বোর্ড)। মেনুও না এলে, আর পর্দা পুরো অন্ধকার থাকলে ল্যাম্প বা ভেতরের বোর্ডে সমস্যা থাকতে পারে।
৭. রিসেট করে দেখুন
প্রজেক্টর বন্ধ করে পাওয়ার তার খুলে কয়েক মিনিট রেখে আবার চালু করুন। মেনু খোলা গেলে Factory Reset / Reset All করে দেখতে পারেন (এতে আপনার সেটিং মুছে যাবে)।
কখন মেরামতে দেখাবেন
- কোনো ডিভাইসেই ছবি আসে না, অথচ মেনু আসে — HDMI/ইনপুট পোর্ট বা বোর্ডে সমস্যা।
- মেনুও আসে না, পর্দা অন্ধকার বা লাইট ব্লিঙ্ক করে — ল্যাম্প, ল্যাম্প ড্রাইভার বা মেইন বোর্ড।
- ছবি আসে-যায়, ঝিরঝির করে — পোর্টে লুজ কানেকশন বা বোর্ডের সমস্যা।
এসব ক্ষেত্রে নিজে প্রজেক্টর খুলবেন না। আমরা পরীক্ষা করে আসল কারণ বের করি, এস্টিমেট জানাই, আপনি রাজি হলে তবেই কাজ শুরু হয়। মেরামতে ৯০ দিনের ওয়ারেন্টি।
আরও দেখুন: Projector no display / no signal repair · প্রজেক্টর চালু হয় না · প্রজেক্টর সার্ভিসিং ঢাকা
ফ্রি এস্টিমেটের জন্য কল করুন 01921-112055 বা WhatsApp করুন। শপ ৮/এ, ৫ম তলা (লিফট ৫), সাহেরা ট্রপিক্যাল সেন্টার, ২১৮ নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
0 Comments